সালমান খান
বিনোদন

আরিয়ানের জন্য সালমানের শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক: মাদক মামলার জেরে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার আটক হওয়ার পর থেকেই নিজের সকল সিনেমার শুটিং ও কাজ বন্ধ রেখেছেন কিং খান।

যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে শাহরুখকে। তবে আরিয়ানের কারণে যে শাহরুখ একাই শুধু ক্ষতির মুখে তা নয় বরং বলিউড ভাইজান সালমান খানকেও এবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মূলত আরিয়ান কারাগারে থাকায় আটকে আছে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং।

জানা গেছে, গত ২ অক্টোবর স্পেনের উদ্দেশে রওনা হন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু আরিয়ানের ঘটনার জন্য শাহরুখ শুটিংয়ে অংশ নিতে না পারায় তিনি ফিরে এসেছেন।

অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান ও সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তাছাড়া দু’টি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আর তাইতো শাহরুখের শুটিং বন্ধ রাখায় আসন্ন এই দুই সিনেমার শুটিং আটকে গেছে!

তবে সবাই প্রত্যাশা করছেন, ২০ অক্টোবর জামিন পাবেন আরিয়ান। আর এর পরেই সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে আটকে থাকা শুটিংগুলোও নতুন করে গতি ফিরে পাবে!

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই কারাবন্দি অবস্থায় আছেন আরিয়ান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা