শাহরুখ খান
বিনোদন

পুত্রদর্শনে প্রাণ জুড়ালেন শাহরুখ

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ে আর্থার রোড জেলে গিয়ে মাদক-মামলায় বন্দি ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন বলিউড বাদশা শাহরুখ খান।

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ।

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ খান। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।

জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি।

ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন শাহরুখ। যে কারণে বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি।

তিনি পৌঁছান কালো কাঁচের একটি ছোট গাড়িতে। তখনও দেশের বাণিজ্যনগরীতে অফিস টাইম ঠিকঠাক শুরু হয়নি।

তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় করেছিল।

একটা সময়ে সেখানে বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউডের নায়ক সঞ্জয় দত্তের। সেখানে বেশ কিছুদিন বন্দিও ছিলেন তিনি। বন্দি ছিল ২৬/১১ মামলায় অভিযুক্ত পাক জঙ্গি আজমল আমি কসাবও।

জেলের মূল ফটকের সামনেই গাড়ির পিছনের আসন থেকে নামেন শাহরুখ। পরণে খুব সাধারণ একটি গোল-গলা টি-শার্ট এবং জিনসের ট্রাউজার্স। মুখ ঢাকা কালো মাস্কে। চোখে কালো রোদচশমা। দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে তিনি দ্রুত জেলের ভিতরে চলে যান।

প্রশাসনের অনুমতির ভিত্তিতে সাধারণত এই ধরনের সাক্ষাৎ ৫ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। শাহরুখ জেলের ভিতরে ছিলেন প্রায় ১৫ মিনিট।

বুধবারই জেল কর্তৃপক্ষের কাছ থেকে পুত্রের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ।

তবে, আরিয়ানের সঙ্গে দেখা করে জেল থেকে বেরোনর পর শাহরুখ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যেমন মুখ খোলেননি ভিতরে যাওয়ার সময়েও।

পুত্রের গ্রেফতারির পর এই প্রথম প্রকাশ্যে এলেন বাবা শাহরুখ। এর আগে তিনি ওই বিষয়ে কোথাওই কোনও মন্তব্য করেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা