বিনোদন

আইফোন পেলেন পরীমণি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নবাগত নায়িকা রাজ রিপা। পরী তার নিজের পা থেকে সোনার পায়েল খুলে পরিয়ে দেন রিপার পায়ে। পরবর্তীতে রিপা উপহার পেয়ে আপ্লুত হয়ে পরীকে লাখ টাকার বেশি দামের আইফোন দেয়।

বিষয়টি নিয়ে পরী বলেছিলেন, 'রিপা তাকে বড় বোন বলে ডাকেন। ভালোবাসা থেকেই এই উপহারটি দিয়েছি।'

রাজ রিপা বলেন, ‘পরী আপি আমার বড় বোন। তার জন্য আমার ছোট্ট একটু ভালোবাসা। এটি ভালোবাসার উপহার।’

গত আগস্টে মাদক মামলায় গ্রেফতারের পর মুক্তির দাবিতে অনেকেই রাস্তায় নেমে যান। তাদেরই একজন রাজ রিপা। পরীর মুক্তির দাবিতে শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন তিনি। যদিও এর আগে পরীমণির সঙ্গে তার কখনো দেখা হয়নি।

জামিনে মুক্তি পাওয়ার পর পরীর বাসায় ছুটে যান রিপা। জানান, তিনি পরীকে বড় বোনের মতো ভালোবাসেন। পরীও সেই ভালোবাসা টের পেয়ে ছোট বোনের স্নেহে ভরিয়ে দেন রিপাকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা