বিনোদন

লক্ষ অনুরোধে গানটি গাওয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলেই এখন একটিই গান শোনা যায় সিংহলী ভাষার গান, ‘মানিকে মাগে হিতে’। তবে এই অচেনা ভাষার গানটির শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। মিষ্টি চেহারার ইয়োহানি মাইক্রোফোনের সামনে গানটি পরিবেশন করে।

কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল সিংহলি ভাষার গানটি ঘিরে তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে। এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শ্রুতিমধুর এই গানটি হিরো আলম গাওয়ার পর অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। হিরো আলমকে কেন এই গান গাইতে হবে? এমন প্রশ্ন অনেকেরই।

হিরো আলম বলেন, 'এক লাখের ওপর মানুষ আমাকে অনুরোধ করেছেন গানটা যেন গাই। এর মধ্যে পশ্চিমবঙ্গের অনেকে রয়েছেন। রয়েছেন মধ্যপ্রাচ্যের বাঙালি ভাইয়েরা, এ ছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশি ভাইয়েরা। দেশের অনেক দর্শক-শ্রোতা অনুরোধ তো করেছেনই। আপনারা তো জানেন আমার ১১ লাখের পেইজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসত। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।'

তিনি বলেন, 'মানুষ নানা কথা হজম করার ক্ষমতা আছে। না হলে এত দিন যত কথা শুনেছি তাতে আমি হিরো আলম হারিয়ে যেতাম। মানুষের কথা গায়ে লাগালে অসুস্থ হয়ে যেতাম। যে যাই বলুক আমি আমার মতো করে গেয়েছি, এতে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।'

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা