সংগৃহীত ছবি
বিনোদন

ভাইরাল হওয়ার পরও কাজ পাইনি

বিনোদন ডেস্ক : আলী হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের জীবন মুখি গানের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

আরও পড়ুন : সংকট সমাধানে পাশে থাকবে চীন

ওই গান মুক্তির এক বছর পর ফের ‘বাজার গরম’ নামে আরেকটি গান নিয়ে হাজির হলেন এই র‍্যাপার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) গানটি প্রকাশের ৩ দিনের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষ চলে আসে। এরই মধ্যে গানটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হয়। সমসাময়িক ঘটনা গানটিতে তুলে ধারা হয়েছে। তাই সবার নজর কেড়েছে গানটি।

আরও পড়ুন : ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

নিজের গান দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ালেও আলী হাসানের কণ্ঠে ঝড়ল আক্ষেপ।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ব্যবসার পরিস্থিতি’ ভাইরাল হওয়ার পরও তেমন কোনো কাজ পাননি।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে জনগণ নেই

আলী বলেন, ‘আগের গানটা ভাইরাল হওয়ার পরও তেমন কোনো কাজ পাইনি। কিছু গানের কাজ এগিয়ে নিচ্ছিলাম। আর ২-১টা হলুদের আয়োজনে গান করেছি। বাসায় কেটেছে বেশির ভাগ সময়।

বিকেলের বন্ধুদের সাথে একটা ভ্যানের গ্যারেজে আড্ডা দিতাম। তারা সকলেই ভ্যানচালক, ওদের সাথে আড্ডার মধ্যেই গানের ভাবনাটা লিখে ফেলতাম।

আলী একসময় প্রবাস জীবন বেছে নিতে চেয়েছিলেন। পরে ব্যবসার পরিস্থিতি জনপ্রিয়তা পাওয়ায় গচ্ছিত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন।

আরও পড়ুন : ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

এই র‍্যাপার আরও জানান, ‘আমি মানুষের ভালোবাসা নিয়েই থাকতে চাই। তবে ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেব, ব্যবসা ঠিক রেখে গান করব। আমার সাথে ১১ জন ছেলে কাজ করে, সবারই সংসার আছে। গানবাজনা নিয়ে আগের মতো পরিকল্পনা নাই, হয়তো বছরে ২-১ টা গান করব।’

‘বাজার গরম’ গানটি প্রসঙ্গে তিনি জানান, আমার আগের গানের মতো এ গান নিয়েও বড় কোনো প্রত্যাশা ছিল না। সবাই গানটি এভাবে লুফে নেবেন তা চিন্তা করতে পারিনি। সব মিলিয়ে আমাকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা