বিনোদন

মুনমুন সেনের বাড়িতে হামলা

সাননিউজ ডেস্ক: তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তার বালিগঞ্জের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতিকারী।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, তাদের ঢুকতে বাধা দেওয়ায় কার্তিক, বুদ্ধ এবং শঙ্কর নামে তিন পরিচারককে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতিরা। গণ্ডগোলের আঁচ পেয়েই বাইরে বেরিয়ে আসেন মুনমুন সেন। এরপর রাতেই বালিগঞ্জ থানায় ফোন করেন এই অভিনেত্রী। পরে লিখিত অভিযোগও দায়ের করেন।

মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে রোববার (৫ সেপ্টেম্বর) চারজনকে পুলিশ গ্রেফতার করেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মুনমুন সেনের দুই কন‌্যা জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, রিয়া সেন। এ সময় তারা বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা