বিনোদন

আফগানদের পাশে দাঁড়াতে জোলির আহ্বান

বিনোদন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। ব্যক্তি জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন তিনি। এর আগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—কোনো মাধ্যমেই ছিলেন না অ্যাঞ্জেলিনা জোলি।

জোলি পোস্টে লিখেছেন, ‘এই চিঠি আফগানিস্তানের একটি বাচ্চা মেয়ে আমাকে পাঠিয়েছে। আফগান লোকজন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে এবং স্বাধীনভাবে মতামত তুলে ধরতে পারছে না। মৌলিক মানবাধিকারের দাবিতে সারা বিশ্বে যাঁরা লড়াই করছেন, সেসব লোকদের গল্প ও কণ্ঠস্বর তুলে ধরতেই আমি ইনস্টাগ্রামে এসেছি।’

ওই পোস্টে ছিল এক আফগান শিশুর হাতে লেখা একটি চিঠি। নিরাপত্তার স্বার্থে মেয়েটির নাম ও অবস্থান অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ওই শিশু লিখেছে, ‘আমরা আবার বন্দী হয়ে গেলাম। তালেবান আসার আগে আমরা সবাই ঠিকঠাক কাজে গিয়েছি, স্কুলে গিয়েছি।

তিনি আরও বলেন, সব ধরনের অধিকার আমাদের ছিল। আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার রক্ষা করতে পেরেছি। কিন্তু তারা আসতেই আমরা ভয় পেয়ে গেলাম। আমরা মনে করি, আমাদের সব স্বপ্ন হারিয়ে গেছে। আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। পড়ালেখা আর কাজ তো দূরের কথা, আমরা বাইরেই যেতে পারি না। কেউ কেউ বলছে, তারা পাল্টে গেছে। কিন্তু আমি তা মনে করি না। কারণ তাদের ভয়ঙ্কর অতীত আছে।’

একই পোস্টে কয়েক আফগান নারীর ছবিও জুড়ে দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি, সঙ্গে আফগান শরণার্থীদের নিয়ে দীর্ঘ ক্যাপশন। তিনি জানান, এই চেষ্টা থেকে তিনি সরে যাবেন না। আফগানদের সহযোগিতা করে যাবেন। জোলি লেখেন, ‘আশা করি আপনারাও আমার সঙ্গে যুক্ত হবেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা