বিনোদন

‘আমার শরীরে আফগানি রক্ত’

বিনোদন ডেস্ক: ‘বিগ বস’ খ্যাত ভারতীয় অভিনেত্রী আরশি খান নানা সময়ে নানা কারণে আলোচনায় আসেন। এবার সশস্ত্র বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক প্রকার ঝামেলায়ই পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নানান ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। ওই ঘটনার পর থেকে কেউ বলছেন আরশি পাকিস্তানি, আবার কেউ বা বলছেন তালেবান।

এমন পরিস্থিতে মুখ খুলেছেন অভিনেত্রী। ভারতীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরশি জানান, তার জন্ম আফগানিস্তানে।

কিন্তু এক সময় তার বাবা পরিবার নিয়ে ভারতে চলে যান। ফলে এখন তিনি ভারতীয় নাগরিক। মনে-প্রাণেও তিনি একজন ভারতীয়।

বংশপরিচয় নিয়ে আরশি বলেন, ‘পাকিস্তান না, আমার শরীরে আফগানি রক্ত। জন্মসূত্রে আমি একজন আফগানি পাঠান। আমার পরিবার ইউসুফ জহির পাঠান গোষ্ঠীর। আমার দাদা আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং তিনি ভোপালে স্থায়ী হন। আমার বয়স যখন মাত্র চার বছর তখন আমার পরিবার যখন ভারতে চলে আসে। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্রও রয়েছে।’

আরশি বলেন, ‘আমি খুব কষ্ট পাচ্ছি। খাবার খেতে পাচ্ছি না। আমার পরিবার প্রার্থনা করছে ওদের জন্য। আমাদের এখনও ওখানে আত্মীয় ও বন্ধুবান্ধব আছে। এটা খারাপ সময়। আর আমরা অসহায়। আশা করছি এমন কিছু হোক যাতে সব ঠিক হয়ে যাক।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা