বিনোদন

ভয় পান সায়ানি!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ানি গুপ্তা। ২০১২ সাল থেকে তিনি সিনেমায় অভিনয় করে আসছেন। ‘পার্চড’, ‘ফ্যান’, ‘বার বার দেখো’, ‘জলি এলএলবি ২’, ‘জাগগা জাসুস’, ‘জাব হেরি মেট সেজাল’, ‘আর্টিকেল ১৫’ ও ‘ফুকরে রিটার্নস’-এর মতো ব্যাপক আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

সুদর্শনা এই অভিনেত্রীর বয়স ইতোমধ্যে ৩৫ ছুঁয়েছে। কিন্তু বিয়ের কথা একদমই ভাবছেন না। বরং বিয়ে নিয়ে রীতিমত তার ভেতরে ভয় কাজ করছে। তিনি নিজেই সে কথা জানিয়েছেন গণমাধ্যমের কাছে।

সায়ানি গুপ্তা বলেন, ‘আমার মনে হয় সময় বদলাচ্ছে এবং বাস্তবতাও আছে। যে কোনো পুরুষ তার স্ত্রীকে সহজেই ঠকাতে পারে। আমি যে ধারাবাহিক নাটকে কাজ করছি, সেটার গল্পেও এই বিষয়টা রয়েছে। যদি আমার জীবনেও একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে হয়তো আমি পারব না। প্রতারিত হওয়া অবশ্যই ভালো নয়, আপনি যেই হোন না কেন, কিন্তু এটা অহরহ ঘটে। এজন্য আমি খুব ভয় পাই। এটা আমার বিয়ে না করার একটা কারণ।’

এদিকে সায়ানি গুপ্তা অভিনীত অ্যান্থলজি ফিল্ম ‘কালি-পেলি-টেলস’ মুক্তি পেয়েছে সদ্য। অ্যামাজন মিনি টিভিতে দেখা যাচ্ছে এটি। এখানে তিনি ছাড়াও রয়েছেন সনি রাজদান, গওহর খান, মানভি গাগরু, বিনয় পাঠক প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা