বিনোদন

হলি আর্টিজান নিয়ে সিনেমা বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক : ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ। ফারাজ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে বলিউড থেকে। ফারাজের নামেই হবে সিনেমাটি। এখানে ফারাজের চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর৷ এ সিনেমা দিয়েই তার অভিষেক হবার কথা বলিউডে।

তবে সে স্বপ্নে ধাক্কা লেগেছে তার৷ ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মাণ বন্ধের জন্য বাংলাদেশের ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’ এর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সেল’।

সোমবার (৯ আগস্ট) ‘লিগ্যাল কাউন্সেল’ এর পক্ষ থেকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, পরিচালক হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয়েছে। আইনজীবী মিতি সানজানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আইনি নোটিশ প্রেরণের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়, হলি আর্টিজানের হামলায় মিসেস রুবা আহমেদ তার একমাত্র সন্তান অবিন্তা কবিরকে হারিয়েছেন। ওই ঘটনা সকলের কাছে নির্মম হত্যাকাণ্ড হলেও রুবা আহমেদের কাছে এটি একটি নির্মম সত্য। তিনি চান না এই ঘটনা থেকে কোনো কন্টেন্ট নির্মাণ হোক। কারণ এটি তাকে তার মেয়ের কষ্টদায়ক স্মৃতিকে বারবার জাগিয়ে তুলবে।

এছাড়াও বলা হয়, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। তাছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কাছ থেকেও কোনো ধরণের অনুমতি নেয়া হয়নি। এই নোটিশের প্রেক্ষিতে কোনো জবাব আসেনি এখনো বলিউড থেকে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা