বিনোদন

আজ শ্রীদেবীর জন্মদিন

বিনোদন ডেস্ক : আজ ১৩ আগস্ট, বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন। ১৯৬৩ সালের আজকের এই দিনে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তার মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন তিনি।

হলিউডের পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গ তার ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন শ্রীদেবীকে। ১৯৯৩ সালে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তখন বলিউডের বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। শ্রীদেবীর অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলো ‘নাগিনা’ ও ‘চাঁদনি’ নামের দুটি চলচ্চিত্র।

শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। চলচ্চিত্রে এসে শ্রীদেবী নামে পরিচিত পান তিনি। তামিল ছবি ‘তুনাইভান’ তার প্রথম চলচ্চিত্র। ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ‘ষোলা সাওয়ান’। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে।

২০১৩ সালে বনি কাপুর প্রযোজিত ও গৌরি শিন্ডে পরিচালিত ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে ১৫ বছর পর বড়পর্দায় ফিরে এসে আলোড়ন সৃষ্টি করেন শ্রীদেবী। জাপানেও মুক্তি পেয়েছে এটি। স্বয়ং জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী ছবিটা দেখে দারুণ আপ্লুত হন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা