বিনোদন

‘আমি ছাড়া পরীমনির কেউ নাই’

বিনোদন ডেস্ক : গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই নায়িকার আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিন দুপুর ১২টায় প্রিয় নাতনিকে একবার দেখতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমনির শতবর্ষী নানা শামসুল হক গাজী। খুব ছোটবেলায় মাকে হারান পরীমনি। আরেকটু বড় হয়ে হারান বাবাকেও। ফলে পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বড় হন এ নায়িকা। নানার জন্যও তার ভালোবাসার কখনো কোনো কমতি ছিলো না।

নাতনিকে দেখতে আদালতে হাজির হতেই পরীমনির নানাকে ঘিরে ছিলো সাংবাদিকদের ভিড়। আবেগে কথা বলতে পারছিলেন না তিনি। ক্ষীণ স্বরে বলে ওঠেন, ‘আমি ছাড়া ওর কেউ নাই।’পরীরমণির চিন্তায় ব্যথিত নানা আদালত চত্বরে অনেকক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত নাতনির সঙ্গে কোনও কথাই বলতে পারেননি।

পুরো ঘটনায় হতাশ শামসুল হক গাজী গণমাধ্যমকে বলেন, ‘সে নিজের সারাটা জীবন মানুষকে দান করেছে। কিন্তু এখন সে পরিস্থিতির শিকার। নিজের একটা ফ্ল্যাট করে নাই, কিছু করে নাই। এফডিসিতে প্রত্যেক বছর ইদে পশু কোরবানি করে গরিব-দুঃখীদের জন্য। নিজের জন্য সে নিজে কিছুই করে নাই।’

কী হবে পরীমনির? এমন প্রশ্নে জবাবে, শামসুল হক আকাশের দিকে তাকিয়ে বলেন, ‘ন্যায্য বিচার হোক।’

গত মে মাসে হাসপাতালে চিকিৎসারত নানার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরীমনি। ৮ মে নানার লজেন্স খাওয়ার ছবি প্রকাশ করে ক্যাপশনে এই নায়িকা লিখেছিলেন, ‘দেখেন কেমন বাচ্চাদের মতন। ১০০ ঊর্ধ্ব বয়স তার। দুইদিন আগে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। চারদিন তার মুখে খাওয়া বন্ধ রেখেছিলেন ডাক্তার। আজ তার জন্য ডাক্তার নিজেই এই উপহার নিয়ে আসেন। নানু তো মহা খুশি।’

পরীমনি গ্রেফতারের ঘটনায় অন্য সবার চেয়ে নানা শামসুল হক গাজী যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। পরীও হয়তো রিমান্ডের দিনগুলোতে সবচেয়ে বেশি মনে করছেন প্রিয় নানাকে। কিন্তু আইনের দেয়ালের কারণে কেউ কারো কাছে যেতে পারছেন না!

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা