বিনোদন

পিঠখোলা ব্লাউজ পরে বিপাকে দর্শনা

বিনোদন ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস (২২ শ্রাবণ) উপলক্ষে রবীন্দ্র সংগীতে একটি নাচ পরিবেশন করেন অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই নেটদুনিয়ায় সমালোচনার জোয়ার বইছে। ব্যাকলেস (পিঠখোলা) ব্লাউজ পরে রবীন্দ্র নৃত্যের উপস্থপনা নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এ অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুতে মডেলিং করলেও পরে পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের ‘জোজো’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক ঘটে দর্শনার। তারপর একে একে বেশ কয়েকটি সিনেমাতেই দেখা যায় তাকে। অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ সিরিজে তার করা হেনা মল্লিকের চরিত্রটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে।

এছাড়া বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন দর্শনা। পরিচালক সৌম্যজিৎ আদকের ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’ নামক গল্পে সৌরভ দাসের বিপরীতেও দেখা গেছে তাকে। এছাড়া তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।

বির্তকের শুরুটা হয় দর্শনার পোশাক নির্বাচন নিয়ে। ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এই দিন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই জায়গায় তার এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হলুদ শাড়ির সঙ্গে ফিতায় বাঁধা ব্যাকলেস ব্লাউজ, খোঁপায় সুন্দর করে সাজানো জুঁই ফুলের মালা। 'আমার মন মানে না' গানটিতে পা মেলান তিনি।

মডেল-অভিনেত্রী দর্শনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নেটদুনিয়ায় তার ফলোয়ার প্রায় লাখ ছুঁই ছুঁই। এই ভিডিওতে অনেকে দর্শনার নাচের প্রশংসা করলেও, কেউ কেউ আবার পোশাকের জন্য তাকে নিয়ে ট্রল করতে ছাড়েননি। সমালোচনার মূলে ছিল দর্শনার পিঠখোলা ব্লাউজ। স্লিভলেস ব্লাউজের সঙ্গে রবীন্দ্রনৃত্য যেন কিছুতেই মানতে পারছেন না সমালোচকরা।

কেউ লিখেছেন, ‘উদ্দেশ্যটা কী? রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো, নাকি পিঠখোলা ব্লাউজ পরে শরীর দেখিয়ে নিজের প্রচার?’ আবার কেউ কেউ দর্শনার রুচিবোধ নিয়েও প্রশ্ন তোলেন। কেউ লিখেছেন, ‘কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য পিঠখোলা হাতকাটা ব্লাউজটা না পরলেই ভালো লাগত’।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা