বিনোদন

'ভেবেছিলাম ক্যারিয়ার শেষ '

বিনোদন ডেস্ক : ‘কবির সিং’ ছবির সাফল্যের পর কিয়ারা আদভানি এখন অন্যতম সফল নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা তার ক্যারিয়ারের শুরুর গল্প শুনিয়েছেন। তিনি জানান,একসময় চরম হতাশায় ভুগেছিলেন তিনি। ভেবেছিলেন, ক্যারিয়ার শেষ। অভিষেক ছবির পরপরই কিয়ারা এই মানসিক অবসাদের শিকার হন।

২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে কিয়ারার হিন্দি ছবিতে অভিষেক। ক্যারিয়ারের প্রথম ছবিতেই বড় ধাক্কা খেয়েছেন। অক্ষয় কুমার প্রযোজিত কমেডি ছবিটি বক্স অফিসে ফ্লপ করে।

সেই ব্যর্থতা মেনে নিতে তার কষ্ট হয়েছিলো। তাকে অবসাদ ঘিরে ধরে। এই সময়ে কারো সঙ্গে কথা বলতেন না কিয়ারা। ভেবেছিলেন, এখানেই ক্যারিয়ার শেষ। আর দ্বিতীয় সুযোগ পাবেন না এই বলিউড তারকা। এ প্রসঙ্গে কিয়ারা বলেছেন, ‘“ফাগলি”র ব্যর্থতার পর আমি নিজেকে নিঃস্ব মনে করতাম। জীবনে কী করবো, ভেবে পেতাম না। মনে হতো, আমার ক্যারিয়ার এখানেই শেষ। দ্বিতীয় সুযোগ আমাকে কেউ দেবে না। নিদারুণ এক অনিশ্চয়তা আমায় ঘিরে ধরেছিলো।’

এই বলিউড অভিনেত্রী আরও বলেছেন, ‘এই সময় আমি কারো সঙ্গে দেখা করতাম না। বাড়ির বাইরে পা রাখতাম না। নিজের মনোবল তলানিতে এসে ঠেকেছিলো।’ তবে কিছুদিন পর কিয়ারা আবার ঘুরে দাঁড়ান। নতুন করে শুরু করেন নিজের জীবন। আবার নাচ আর অভিনয় শিখতে শুরু করেন।

এ প্রসঙ্গে কিয়ারা বলেছেন, ‘এই সময়ে একটা বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি অভিনয় করতে পারি। আর এটা করতেই আমি এসেছি। প্রথম ছবি সফলতা পায়নি মানে এই নয় যে আমার সব শেষ। আর আমি আবার চেষ্টা করবো। আমি আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসি। নাচ, অভিনয় ক্লাসে ভর্তি হই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার সফর কখনোই থামাবো না। আমার নিজের ওপর আস্থা জন্মানো শুরু হয়।’

অচিরেই ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তাকে বলিউডে পরিচিতি দেয়। তবে তার ভাগ্যের চাকা ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেয় ‘কবির সিং’। শিগগিরই ওটিটিতে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’। হাতে আছে ‘ভুলভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিয়ো’। দক্ষিণি তারকা রাম চরণের সঙ্গে তাকে আরেকটি ছবিতে দেখা যাবে। ছবির নাম এখনো ঠিক হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা