বিনোদন

বাবা-মা হচ্ছেন রনবীর-দীপিকা !

বিনোদন ডেস্ক : রোববার অনেকটা লুকিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন পাপারাৎজিদের ক্যামেরায়। তাতে দেখা গেছে বেশ ঢিলেঢালা পোশাক পরেছেন দীপিকা।

মুহূর্তেই ওই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। গুঞ্জন উঠে তাহলে কী রনবীর-দীপিকা বাবা-মা হতে চলেছেন? এ জন্যই কী তাদের হাসপাতালে আসা? যদিও বেশ কিছুদিন ধরেই দীপিকার মা হওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তার মধ্যে রোববার হাসপাতালেরও ওই ছবি সেই গুঞ্জনকে আরও পোক্ত করে দিল।

মূলতো এ গুঞ্জনের সূত্রপাত হয় প্রথমবার দীপিকাকে সঞ্জয় লীলা বনশালির অফিসের সামনে ঢিলেঢালা পোশাকে দেখার পর থেকে। অনেকের মতো, বেবি বাম্প লুকিয়ে রাখার জন্য দীপিকা এমন পোশাক পরেছেন। এবার সেই গুঞ্জনে আরো রসদ দিলেন দীপিকা-রনবীর এক সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এ তারকা দম্পতি। এদিকে কবীর খানের ‘৮৩’-তে দেখা যাবে দীপিকাকে, শাহরুখ খানের ‘পাঠান’ ছবির শুটিং শেষ করেছেন তিনি।

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে হৃত্বিকের সঙ্গে ফাইটার ছবির। এর মাঝেই এমন গুঞ্জনে অনুরাগীদের প্রশ্ন তবে কী এই প্রজেক্টগুলোতে তারা দেখতে পাবেন না ডিম্পল কুইনকে?

সান নিউউ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা