বিনোদন

মারা গেছেন অভিনেতা জে পিকেট

বিনোদন ডেস্ক : মারা গেছেন হলিউড অভিনেতা জে পিকেট। গত শুক্রবার (৩০ জুলাই) ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

যদিও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’

এদিকে জে পিকেটের আকস্মিক মৃত্যুতে সিনেমার প্রযোজক, কলাকুশলীসহ হলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ছাড়াও জে পিকেট ‘পোর্ট চার্লিজ’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা