বিনোদন

জনসংযোগ কর্মকর্তা'র দায়িত্বে নিরব

বিনোদন ডেস্ক : সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল-অভিনেতা নিরব। এরই মাঝে করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন তিনি। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন জনপ্রিয় এই অভিনেতা।

এ প্রসঙ্গে নিরব বলেন, 'অভিনয়ের পাশাপাশি এখানে কাজ করবো। এটা একটি নতুন অভিজ্ঞতা দেবে আমাকে। অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বলা যায়৷ তবে আমার মূল ফোকাস থাকবে সিনেমাতেই।'

শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। যেখানে যুক্ত আছে স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, আকিজ গ্রুপসহ দেশের পাঁচ শতাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটি গতানুগতিক ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে জানালেন শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল।

তিনি বলেন, 'মেধা দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা