বিনোদন

বিয়েতে কাঞ্জিভরাম পরবেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : প্রতিটা নারীই তার বিয়েটা স্মরণীয় করে রাখতে চায়। আর সেটা যদি হয় কোনো বলিউড তারকা, তাহলে তো কথাই নেই!

বলিউডের তরুণ তারকা জাহ্নবী কাপুরও তার বিয়ের সমস্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। কোথায় বিয়ে করবেন, কেমন হবে সেই আয়োজন, এমনকি তিনি কীভাবে সাজবেন, সেটাও ঠিক করে নিয়েছেন।

জাহ্নবী জানান, ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে অনেক দিনব্যাপী নয়। দিন দুয়েকের মধ্যেই নিজের বিয়ের আয়োজন সারতে চান তিনি। তবে এর আগে অবশ্যই ব্যাচেলর পার্টি করবেন। ইতালীর তিররেনীয় সাগরে অবস্থিত কেপ্রি দ্বীপে একটা বিলাসবহুল ইয়টে সেই পার্টি করার ইচ্ছে তার।

অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে রীতি মেনেই বিয়ের আয়োজন করবেন জাহ্নবী। তবে সংগীত ও মেহেদির অনুষ্ঠান হবে তামিলনাডুর মাইলাপুরে। যেখানে তার জন্ম হয়েছিল, সেখানেই।

তারকাদের বিয়ের একটি আকর্ষণীয় আয়োজন হলো রিসিপশন। কিন্তু এই অংশটি নিজের বিয়েতে রাখতে চান না জাহ্নবী। তিনি বলেন, ‘ওটা কি খুব জরুরি? না, তাহলে দরকার নেই।’

শুধু এটুকুই নয়, জাহ্নবী ভেবে নিয়েছেন তার বিয়ের মঞ্চ কীভাবে সাজানো হবে। জানালেন, জুঁইফুলের কারুকাজে সাজানো হবে তার বিয়ের মঞ্চ। তার সঙ্গী হিসেবে থাকবেন বোন খুশি খাপুর, সৎ বোন অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা সন্তোষি।

বিয়ের দিন কাঞ্জিভরাম অথবা পট্টু পাভাদাই শাড়ি পরবেন জাহ্নবী। সেই শাড়ির রঙ হবে সোনালি আর আইভরির মিশেলে। মেহেদি আয়োজনে গোলাপি এবং সংগীতে হলুদ রঙের সাবেকি পোশাক থাকবে তার পরনে।

এখন প্রশ্ন হলো, বিয়ের সব পরিকল্পনাই তো সম্পন্ন। কিন্তু পাত্রটা কে? জবাবে জাহ্নবী বললেন, ‘আমার বর হবে এমন একজন মানুষ, যার মনটা খুব পবিত্র। এখনো পর্যন্ত সেরকম কাউকে খুঁজে পাইনি। আশা করছি শিগগির পেয়ে যাব।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা