বিনোদন

শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির মামলা!

বিনোদন ডেস্ক: সাড়াজাগানো কলম্বিয়ান পপ স্টার শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির একটি মামলা হয়েছে স্পেনের আদালতে। এমন মামলায় জেলে যেতে পারেন এই গায়িকা। খবর সিএনএন

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে আদালতের কাছে। স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি আদালত এ–সংক্রান্ত একটি রুল জারি করেছেন। ২০ জুলাই এই রুল জারি করা হয়।

বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস জানিয়েছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। সে হিসেবে ১৪.৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ১৪৬ কোটি টাকার বেশি) কর ফাঁকি দিয়েছেন শাকিরা।

স্পেনের বিভিন্ন গণমাধ্যমে বলছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে হতে পারে তাকে। কর ফাঁকির বিষয়টি নিয়ে বর্তমানে স্পেনের কর সংস্থা আর শাকিরার আইনজীবীর মধ্যে তার ‘মূল আবাস’ নিয়ে তর্ক চলছে।

শাকিরার আইনজীবীর দাবি, এ শিল্পীর বাড়ি ছিল বাহামাতে। তবে কেন স্পেনকে কর দিতে হবে?

তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনাতে শাকিরার একটা বাড়ি আছে। সেখানে বার্সালোনা ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকছেন শাকিরা। তাদের দুই সন্তানও আছে।

প্রশ্ন উঠেছে, স্পেনের কর আইন অনুযায়ী দেশটিতে কতদিন বসবাস করলে কর দিতে হয় সরকারকে?

মাদ্রিদ ট্যাক্স বিশেষজ্ঞ বিয়েত্রিজ গার্সিয়া সিএনএনকে জানিয়েছেন, স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এদিকে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য দুই পক্ষকেই ১০ দিন সময় বেঁধে দিয়েছেন বার্সেলোনা আদালত।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট, সিএনএন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা