বিনোদন

প্রেম করছেন সুজান!

বিনোদন ডেস্ক : ঋত্বিক-সুজানের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেকদিন আগেই। যদিও তাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে মিডিয়া পাড়ার খবর অনুযায়ী ফের প্রেমে পড়েছেন সুজান।

শোনা যাচ্ছে বিগবস খ্যাত আলি গনির ভাই ও বলিউড অভিনেতা আরসালানের সঙ্গেই নাকি প্রেম করছেন সুজান৷ গত কয়েকমাস ধরেই তারা নাকি চুটিয়ে প্রেম করছেন।

সম্প্রতি আসসালান ও সুজানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে একটি পার্টিতে গিয়েছিলেন আরসালান এবং সুজান। ওই পার্টিতে ছিলেন একতা কাপুর ও ঋদ্ধি ডোগরার মতো তারকারাও। সেই পার্টির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবিতে আরসালানের সঙ্গে সুজানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। আর এ কারণেই ধারণা করা হচ্ছে আসসালান ও সুজান প্রেম করছেন।

২০০০ সালে প্রেম করে ফিরোজ খানের মেয়ে সুজান খানের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। ১৪ বছর সংসার করার পর ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। হৃত্বিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হলেও, সম্পর্কে তিক্ততা কিন্তু একেবারেই নেই৷ তাদের দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে সবসময়ই।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা