বিনোদন

সমালোচনা মুখে শিল্পা

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা রিচার্ড গেয়ারা। তিনি ভারতে এসেছিলেন এইডস ও এইচআইভি রোগ নিয়ে সতর্কতামূলক প্রচার করতে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বলি তারকা শিল্পা শেঠিও। রিচার্ডের ইচ্ছা ছিল, তার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করুন শিল্পা।

কিন্তু ২০০৭ সালের সেই অনুষ্ঠানের একটি ঘটনার পর নীতি পুলিশের সম্মুখীন হতে হয়েছিল শিল্পাকে। অভিনেত্রী এবং অভিনেতার কুশপুতুল পোড়ানো হয়েছিল দেশজুড়ে। ‘শিল্পা শেট্টি হায় হায়, রিচার্ড গেয়ার হায় হায়’ রব উঠেছিল ভারতের নানা প্রান্তে।

মঞ্চে শিল্পা বক্তৃতা দিচ্ছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন রিচার্ড। শিল্পার হাতে চুমু খাচ্ছিলেন অভিনেতা। কিন্তু আচমকা শিল্পাকে জড়িয়ে ধরে নীচের দিকে ঝুঁকে পড়েন। শিল্পার গালে চুমু খেতে থাকেন রিচার্ড। কিন্তু তার পরেও শিল্পা হাসি মুখে পরিস্থিতি সামাল দেন। মাইক ধরে বলেন, এটা একটু বেশি হয়ে গেল।

এই ঘটনার পর থেকে শিল্পার সম্পর্কে অশ্লীল মন্তব্য, নীতি পুলিশ, হিংসামূলক বাক্য ধেয়ে আসতে থাকে। খবরের শিরোনাম জুড়ে শুধু শিল্পা-রিচার্ডের নাম। একাধিক সাক্ষাৎকারে শিল্পা নিজের মতামত প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, রিচার্ড খারাপ উদ্দেশে কিছু করেননি।

উদ্দেশ্য খারাপ হলে সেটা আমি নিজেই বুঝতে পারতাম। হ্যাঁ এ কথা মানছি যে উনি যেটা করেছিলেন সেটা আমাদের দেশের সংস্কৃতি নয়। কিন্তু অতিথি দেব ভব, এই সংস্কৃতিও তো আমাদের দেশেরই। তাই আমি সেখানে কিছু বলিনি।

শুধু তাই নয়, শিল্পা জানান, রিচার্ড তার কাছে ক্ষমা চেয়েছিলেন। শিল্পা তাতে অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েন। শিল্পার মাধ্যমে রিচার্ড ভারতবাসীকে বলতে চেয়েছিলেন, কারো ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। যা করেছিলেন মজা করে করেছিলেন। সাক্ষাৎকার দেওয়ার সময়ে শিল্পা তার সহ-নাগরিকদের কাছে রিচার্ডের বার্তা পৌঁছে দিয়েছিলেন সে সময়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা