বিনোদন

মনির খানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের ৪৯তম জন্মদিন আজ। ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৮৭ সালে এসএসসি এবং ১৯৯০ সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৯২ সালে একই কলেজ থেকে ডিগ্রি পাস করেন মনির খান।

১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন মনির খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘অঞ্জনা’ শিরোনামে গানের জন্য দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।

এ পর্যন্ত মনির খানের ৪৩টি একক অ্যালবাম এবং তিনশতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি চারশটিরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। রয়েছে কয়েকশতাধিক একক মিউজিক ভিডিও। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০০ গানের একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী প্রজেক্টের কাজ অনেকটাই শেষ দিকে।

জনপ্রিয় এই সংগীত শিল্পী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ ও দেশের বাইরে থেকে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। জন্মদিনে শিল্পীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা