বিনোদন

আলিয়া না কিয়ারা!

বিনোদন ডেস্ক:কিয়ারা আডবানি বলিউডের সুন্দরীদের অভিনেত্রীদের মধ্যে একজন।

শনিবার (৩১ জুলাই) ২৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী। 'কবীর সিং','গুড নিউজ'-এর মতো সুপারহিট ছবি বক্স অফিসে পেশ করার পর থেকেই লাইমলাইটে রয়েছেন তিনি।

অভিনেত্রীর জন্মদিনে রয়েছে তার সম্পর্কে অজানা তথ্য--

অনেকেই জানেন না কিয়ারার আসল নাম আলিয়া। তবে তার ডেবিউ করার আগেই যেহেতু আলিয়া ভাট পা রেখেছেন বলিউডে তাই সালমান খানের পরামর্শে নিজের পর্দার নামটি পাল্টে ফেলেন এই বলি-সুন্দরী।

'আনজানা আনজানি' ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্রটির নাম ছিল কিয়ারা। নামটি অত্যন্ত মনে ধরে 'কবীর সিং'-এর নায়িকার।

দেরি না করে পর্দায় এই নামটিকেই পাকাপাকিভাবে নিজের নাম বানিয়ে ফেলেন তিনি। স্নাতকোত্তর স্তরে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন এই বলি-অভিনেত্রী।

বলিউডে পা রাখার আগে মুম্বাইয়ের 'আর্লি বার্ডস প্লে স্কুল'-এ শিক্ষিকা হিসেবে কাজ করেছেন কিয়ারা।

উল্লেখ্য, সেই স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন কিয়ারার মা। 'ফাগলি' ছবিতে ডেবিউ করার বহু বছর আগে পর্দায় একবার মুখ দেখিয়েছিলেন কিয়ারা।

তখন অবশ্য একেবারেই ছোট্ট তিনি। 'উইপ্রো বেবি' নামের একটি বেবি করিম সংস্থার বিজ্ঞাপনে হাজির হয়েছিলেন তিনি। ওই বিজ্ঞাপনে কিয়ারার সঙ্গে দেখা গেছিল তার মাকেও। অবসর সময়ে চুটিয়ে শপিং করার পাশাপাশি দেদার পিৎজা খাওয়া যারপরনাই পছন্দ করেন কিয়ারা। এবং সিনেমা দেখা।

অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান এবং রণবীর সিং। একাধিক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগের জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন।

পেশার খাতিরে নানা রঙের পোশাক পরলেও, কিয়ারার ভীষণ পছন্দের রং সাদা। সাদা রঙের বিভিন্ন পোশাকের বিরাট কালেকশন রয়েছে নায়িকার।

অনেকেই জানেন না প্রয়াত বলি-অভিনেতা সৈয়দ জাফরি এবং অশোক কুমারের সঙ্গে দূর সম্পর্কের আত্মীয়তা রয়েছে কিয়ারার।

২০১৮ সালে নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ' সিরিজে কারণ জোহরের পরিচালনায় প্রথমবার অভিনয় করেছিলেন কিয়ারা। সেই ছবির জন্য কিয়ারার কোনওরকম অডিশনই নেননি পরিচালক। কারণের প্রথম থেকেই দৃঢ় বিশ্বাস ছিল ওই ভূমিকায় দারুণ মানাবে কিয়ারাকে।

সুত্র-হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা