বিনোদন

এবার করোনায় আক্রান্ত ফারুকী

বিনোদন ডেস্ক : করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। প্রায় প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। শোবিজ অঙ্গনের অনেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কেউ কেউ।

এই মহামারিতে এবার আক্রান্ত হলেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৩১ জুলাই) ফারুকী নিজেই ফেসবুকে পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ফারুকী এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।

উল্লেখ্য, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা