বিনোদন

শরীর চর্চায় মনোযোগী ফারিয়া

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন ঢালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করছেন একটু অন্যভাবে।

বর্তমানে তিনি শরীর চর্চায় দিকে গভীর মনোযোগ দিয়েছেন। প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শরীর চর্চার ছবি, ভিডিও শেয়ার করেন নুসরাত ফারিয়া।

শরীরচর্চা তাকে যে সবসময়ই চাঙ্গা রাখে এমন বার্তাই তিনি দেন সেখানে। নুসরাত ফারিয়া মনে করেন, শরীরচর্চা শুধু যে ফিটনেস ধরে রাখে তাই নয় বরং মানসিকভাবেও সুস্থ রাখে তাকে। পাশাপাশি ইতিবাচক চিন্তা-ভাবনা বাড়ায়।

তিনি বলেন, খাবার এবং পানীয় দু’টি বিষয়েই আমি সমান সতর্ক। এতে শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনই ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভেতর থেকে ঝলমলে হয়।

এদিকে নুসরাত ফারিয়ার ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘পাতাল ঘর’ ছবিগুলো এখনো মুক্তির অপেক্ষায়। তার বেশকিছু কাজও আটকে আছে করোনার কারণে।

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় লাস্যময়ী এই নায়িকা ‘গুনিন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলেন লকডাউনের আগেই। কিছু অংশের শুটিং হলেও বাকি রয়েছে বেশকিছু অংশ। আগামী মাসেই বাকি অংশের শুটিং হওয়ার কথা।

এই সিরিজে ৫০ বছর আগের গ্রামীণ সমাজের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তার চরিত্রের নাম রাবেয়া। এছাড়া, শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি। মুম্বাইয়ে এই ছবির বেশকিছু অংশের শুটিং হয়ে গেছে।

বাংলাদেশের পর্বের কাজ এখন বাকি। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শুরু হওয়ার কথা এই ছবির শুটিংয়ের কাজ। সব মিলিয়ে নিজেকে শুটিং করার জন্য প্রস্তুত করছেন নুসরাত ফারিয়া। যাতে করে ডাক আসার পর পরই কাজে নেমে পড়তে পারেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা