বিনোদন

শাহরুখ-সালমান মুখোমুখি!

বিনোদন ডেস্ক : করোনার কারণে গত বছর পিছিয়ে গেছে বলিউডের অনেক সিনেমা। চলতি বছরেও ভারতে মহামারী করোনাভাইরাস প্রকট আকার ধারণ করলে বন্ধ হয়ে যায় বেশ কিছু সিনেমার কাজ।

সব মিলিয়ে এ বছরও বহুল প্রতীক্ষিত বেশকিছু সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সামনের বছর ভারতের সিনেমার জন্য আশার ফুল দেখছেন প্রযোজক ও পরিচালকরা। শুধু তাই নয় সামনের বছরের দিওয়ালিতে শাহরুখ-সালমানের একটি প্রতিদ্বন্দ্বিতারও আভাস পাচ্ছেন তারা।

২০২২ সালের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা 'ভাইজান'। সিনেমাটির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা এই বছরই এই ঘোষণা দিয়ে রেখেছেন। প্রথমে সিনেমাটির নাম 'কাভি ঈদ কাভি দিওয়ালি' রাখলেও নানা সমালোচনায় তা পরিবর্তন করে 'ভাইজান' রাখা হয়।

অপরদিকে প্রায় তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' সিনেমা দিয়ে আবারো দর্শক মাতাতে প্রস্তুত তিনি। সিনেমাটি এবছর মুক্তির অপেক্ষায় থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে যায়৷ নতুন তারিখ নির্ধারণ করা হয় সামনের বছরের দিওয়ালি।

তাই ধরে নেয়া হচ্ছে দুটি বড় সিনেমাই দিওয়ালিতে মুক্তি পাবে। আর তাতে করে বহুদিন পর দুই সুপারস্টারের মধ্যে দেখা যাবে সাফল্যের লড়াই৷

'ভাইজান' সিনেমাটির সূত্র মতে ইতিমধ্যে পরিচালকের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন সালমান খান। সিনেমাটি কবে নাগাদ শুরু করবে এবং কোথায় কোথায় শুটিং হবে তা প্রায় পাকাপোক্ত হয়ে গেছে। সিনেমাটির কাহিনি মূলত পারিবারিক কমেডি ঘরানার। আর সিনেমাটির দিওয়ালিতে মুক্তি পেলে তা হবে ২০১৪ সালের পর সালমানের প্রথম কোনো সিনেমা যা দিওয়ালিতে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে শাহরুখের 'পাঠান' সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ। বর্তমানে মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে সিনেমাটি শেষ কিছু অ্যাকশন সিকোয়েন্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা