বিনোদন

মসজিদে হলো প্রসূনের বিয়ে

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ের আনুষ্ঠানিকতা অবশেষে সম্পন্ন করেছেন। গেল কোরবানির ঈদের একদিন পর এই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কঠোর বিধিনিষেধের কারণে ঝাঁকজমক করে আয়োজন করা সম্ভব হয়নি। তাই এলাকার মসজিদে বিয়ের কাজ সম্পন্ন করেছেন প্রসূন।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফারহান গাফফারের সঙ্গে মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে প্রসূন জানান, করোনার কারণে সীমিত পরিসরে আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসূন বলেন, আমাদের বিয়ের পর্ব শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চলছে। আমরা যেন সুখী হতে পারি তার জন্য সবার দোয়া চাই।

জানা গেছে, অভিনেত্রী প্রসূনের বর ফারহান গাফফার ব্যবসায়ী। তারা দীর্ঘ দিনের বন্ধু, এবার দুজন জীবনসঙ্গী হয়ে গেলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা