বিনোদন

‘শকুনের সিনেমাটি আলাদা’

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র পরিচালক শকুন বাত্রার পরবর্তী ছবির লিডিং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে দীপিকা নীরবতা বজায় রাখার জন্য তার ভক্তদের আহ্বান জানিয়েছেন। কিছুটা রহস্যের ভঙ্গিতে অভিনেত্রী লিখেছেন, ‘চুপ...কাজ চলছে।’

তিনি তার ইস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন। ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, দীপিকা চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন। পরণে একটি হুডি এবং প্যান্ট। তার চুল বাঁধা। ফ্রেমে রয়েছেন পরিচালক শকুনও।

এদিকে উচ্ছ্বসিত ভক্তরা দীপিকার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন বলেছেন, ‘দুর্দান্ত দেখাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘হুডিসহ অসাধারণ লাগছে।’

অন্য আর এক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ আবার কেউ কেউ অতি উৎসাহের সঙ্গে দীপিকাকে দীপু সম্বোধন করে লিখেছেন, ‘দীপু ছবির নামটা তো বলে দাও। কত দিন আর শকুন বাত্রার পরবর্তী ছবি বলে চালাবে।’

শকুনের এই ছবিতে দীপিকার পাশাপাশি গাল্লি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেকেও দেখা যাবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এই প্রোজেক্টটি 'বেশ চ্যালেঞ্জিং' এবং এটিকে কোনোভাবেই লাইট সিনেমা বলা যায় না। এটি আর পাঁচটা বলিউড সিনেমার মতো একদমই হবে না। এতে এমন অনেককিছুই দেখানো হবে, যা বলিউড সিনেমায় বেশি দেখা যায় নি। ফিল্মি ভাষায় এটিকে 'ডোমেস্টিক নোয়ার' বলা হয়।’

তিনি বলেন, ‘আমি মনে করি না যে এটি এমন একটি ঘরানা, যার সঙ্গে আমরা খুব পরিচিত। কিন্তু একই সঙ্গে দর্শকরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ আমরা বিভিন্নভাবেই সেই ঘরানার সংস্পর্শে এসেছি, তা হলিউড চলচ্চিত্র বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে হোক না কেন’।

উল্লেখ্য, দীপিকার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। যার মধ্যে রণবীর সিংয়ের অভিনীত এবং কবির খান পরিচালিত ‘৮৩’ রয়েছে। এছাড়া হাতে আছে ‘পাঠান’। এতে তাঁর সঙ্গে কাজ করতে দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে।

অন্যদিকে ‘ফাইটার’ সিনেমায় আরও এক সুপারস্টার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাধতে দেখা যাবে লাস্যময়ীকে। পাশাপাশি রামায়ণ, মহাভারতের মতো বিগ বাজেটের প্রজেক্টও হাতে রয়েছে দীপিকার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা