বিনোদন

‘মেয়েদের দোষারোপ খেলায় পরিণত হয়েছে’

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় জেল হেফাজতে আছেন রাজ কুন্দ্রা। এই মামলায় বারবার ওঠে আসছে শিল্পা শেঠির নাম। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা। বিরক্ত হয়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানির মামলা করেন শিল্পা।

এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি শনিবার (৩১ জুলাই) এক টুইটে লেখেন, ‘পুরুষ সঙ্গীদের ভুলের জন্য মেয়েদের দোষারোপ করা আমাদের জাতীয় খেলায় পরিণত হয়েছে। ভালো লাগছে যে তিনি (শিল্পা) মামলা করেছেন।’

এর আগে শুক্রবার (৩০ জুলাই) হ্যানসাল মেহতা শিল্পার বিষয় নিয়ে একাধিক টুইট করেন। এর মধ্যে একটিতে লেখেন, ‘যদি পাশে দাঁড়াতে না পারেন অন্তত শিল্পাকে একা থাকতে এবং আদালতকে বিষয়টি নির্ধারণ করতে দিন। তার মর্যাদা ও প্রাইভেসি বজায় রাখুন। এটি খুবই দুর্ভাগ্যের বিষয় যে, মানুষকে এখন নিজেকেই সব সামাল দিতে হয় এবং বিচারের আগেই দোষী সাব্যস্ত করা হয়।’

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হন।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা