বিনোদন

ডাবল সেঞ্চুরি করলো মাশরাফি জুনিয়র

বিনোদন ডেস্ক : দীপ্ত টিভির পর্দায় গেল বছরের ২৮ নভেম্বর থেকে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’- নিয়ে প্রচারিত হওয়া এই মেগাসিরিয়াল এখন বাচ্চা থেকে বুড়ো সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে বলে দাবি চ্যানেলটির।

সেই দর্শকপ্রিয়তাকে পূঁজি করে নাটকটি এবার ২০০তম পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আর সেই কাঙ্খিত পর্বটি প্রচার হবে ২ আগস্ট, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে।

নাটকটি শুরু হয়েছিলো মণি আর মন্ডা দুই ভাইবোনের ভালবাসার গল্প দিয়ে। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মেছিলো ক্রিকেট আর ক্রিকেটার মাশরাফির জন্য আবেগ, ভালবাসা। তবে গ্রামের চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে ন্যায়ের পথে থাকতে যেয়ে হারিয়ে যেতে হয় মন্ডাকে। ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা।

মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেলেও মণি দেখে স্মৃতি হারিয়ে সে আজ ‘মানিক’। মণি কি ভাইকে আগের মতো ফিরে পাবে? ক্রিকেট নিয়ে যে স্বপ্নের শুরু হয়েছে তার, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে নাটকের সামনের পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।

নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অনেকে। টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা