বিনোদন

ইসরায়েলের জাতীয় সংগীত ‘চুরি’

বিনোদন ডেস্ক : টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক্সে ইতিহাস গড়ে সোনা জিতেছেন ইসরায়েলের প্রতিযোগী ওর্টেম ডোলগোপ্যাট। তিনি পদক নিতে মঞ্চে উঠতেই বেজে ওঠে দেশটির জাতীয় সংগীত। এরপরেই নেট দুনিয়ায় ধরে পড়ে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’ করেছেন ভারতীয় সংগীত পরিচালক আনু মালিক!

অনেকেই হয়তো খবরটি শুনে চমকে গেছেন। আসুন, জানা যাক আসল ব্যাপারটা। অলিম্পিকের মঞ্চে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর বেজে উঠতেই হিন্দি সিনেমার দর্শকদের ভুরু কুঁচকে ওঠে। কেমন যেন চেনা চেনা সুর। একটু ঘাঁটতেই বেরিয়ে আসে ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত 'দিলজ্বলে' সিনেমার 'মেলা মুল্ক মেরা দেশ' এর সুরের সঙ্গে ইসরায়েলের জাতীয় সংগীত 'হাতিকভা'র সুরের হুবহু মিল।

নেটিজেনদের আর বুঝতে অসুবিধা হয়নি 'হাতিকভা'র সুর স্রেফ ওই গানটিতে বসিয়ে দিয়েছিলেন আনু। খবরটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরপর থেকেই নেটিজেনদের কটাক্ষ এবং তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউডের নামি সংগীত পরিচালক আনু মালিক।

এভাবে সুর চুরি করার কারণে কেউ কেউ তাকে ‘নির্লজ্জ’ বলছেন। কেউ আবার সরাসরি কমেন্ট করছেন, ‘এক দেশের জাতীয় সংগীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন আনু। এমন চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!'

উল্লেখ্য, এর আগেও অনেকবার সুর চুরির অভিযোগ উঠেছে আনু মালিকের বিরুদ্ধে। 'দিল মেরা চুরায়া কিঁউ','নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো' এর মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান এই তালিকায় রয়েছে। সেসব ক্ষেত্রে আনু অবশ্য বারবারই বলেছিলেন, মূলত বিদেশি গানের সুর থেকে 'প্রেরণা' নিয়ে তিনি গানগুলো করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা