বিনোদন

মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক : মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন নতুন মা শ্রেয়া ঘোষাল। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

গত ২২ মে তার কোল আলো করে এসেছেন পুত্র সন্তান। ছেলের জন্মের ১৩ দিনের মাথায় ছেলেকে নিয়ে প্রথমবার অনুরাগীদের সামনে এসেছিলেন শ্রেয়া । ছবি শেয়ার করে ছেলের নামও জানিয়েছিলেন ভক্তদের।

বেবি বাম্পের ছবি শেয়ার করার সময় থেকেই মা হওয়ার অনুভূতি শেয়ার করেছিলেন সে। ছেলের নাম রেখেছেন দেব্যান মুখোপাধ্যায়।

তিন মাসের এই ছেলেকে ঘিরেই এখন শ্রেয়ার দুনিয়া, শিলাদিত্য এবং তার সন্তান এখন দুজনের নয়নের মণি।

ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে শ্রেয়া বলেন, ‘‘সবসময় আমার দু’হাতের মধ্যেই রয়েছ তুমি, তাও যেন সম্পূর্ণভাবে তোমাকে পাচ্ছি না আমি । আমার হৃদয় এখন থেকে শুধুমাত্র তোমার, সারাজীবনের জন্য । কী ভাবে, কত সাধারণভাবে আমার জীবনে তুমি চলে এলে, আর জীবনে ভালবাসার মানেটাই বদলে দিলে । আমার ছোট্ট সোনা দেব্যান, মাম্মা খুব ভালবাসে তোমায় ।’’

শিলাদিত্যর কোলে ছেলের ছবি দিয়েছিলেন আগেই, এবার নিজে ছেলের ছবি দিয়ে আর একটু স্পষ্ট ভাবে পরিচয় করালেন। যদিও এখনও ছেলের মুখ দেখায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা