বিনোদন

ভুয়া বিজ্ঞাপনে শুভশ্রী

বিনোদন ডেস্ক : চাকরির বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে ছবি। তবে এটি একটি ভুয়া চাকরির বিজ্ঞাপন। এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুক পোস্টে চাকরির ভুয়া বিজ্ঞাপনটির স্ক্রিনশট শেয়ার করেছেন শুভশ্রী। অভিনেত্রীর ছবিসহ ওই পোস্টে লেখা রয়েছে, সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য ইনকামের সুযোগ। ঘরে বসে আপনার অ্যান্ড্রোয়েড মোবাইলের মাধ্যমে কোনো ইনভেস্ট ছাড়াই প্রতিদিন ১-২ ঘণ্টা ফেসবুকে কাজ করে প্রতি মাসে ৫০০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন। কাজটি কীভাবে শুরু করতে হবে বিস্তারিত জানার জন্য এখনই জয়েন লিখে মেসেজ করুন।

পোস্টটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'ভুয়া পোস্ট অ্যালার্ট। দয়া করে এই পোস্টটা এড়িয়ে চলুন'। প্রতারণার হাত থেকে সকলকে সচেতন করতে শুভশ্রীর দেওয়া ওই পোস্ট দেখে অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা