বিনোদন

‘জুলিয়াজ আইজ’ সিনেমায় তাপসী

বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন আগে যাত্রা শুরু করেছে তাপসী পান্নুর প্রযোজনা সংস্থা আউটসাইডার্স ফিল্মস। তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবি হতে চলেছে রহস্য-রোমাঞ্চে ভরা ‘ব্লার’। এই ছবিতে তাঁর প্রথম লুকও প্রকাশ করেছেন তাপসী।

জানা গেছে, স্প্যানিশ ছবি ‘জুলিয়াজ আইজ’–এর হিন্দি রিমেক হবে এই ছবি। ছবিতে তাপসীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবির কাহিনি যমজ বোনকে ভিত্তি করে বোনা হয়েছে। এক নারী তার যমজ বোনের রহস্যময় মৃত্যুর তদন্তে জড়িয়ে পড়বে। গৌতমী নামের এই চরিত্র করবেন তাপসী। ছবিতে বিয়ের পরপরই গৌতমী নৈনিতালে যাবেন।

সম্ভবত তার যমজ বোনের মৃত্যুরহস্য তদন্ত করতে। জিনগত সমস্যার জন্য তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে। অজয় বহেল পরিচালিত এই ছবিতে তাপসীর স্বামীর চরিত্রে আছেন ‘মর্দ কো দর্দ নেহি হোতা’খ্যাত অভিনেতা গুলশন দেবৈয়া।

এই মুহূর্তে নৈনিতালে ‘ব্লার’ ছবির জোরদার শুটিং চলছে। মুম্বাই থেকে ১২০ জনের একটি দল এখন নৈনিতালে আছে। জানা গেছে, টানা ৪০ দিন ছবির শুটিং করবেন তাপসী। খবর, ছবির অধিকাংশ দৃশ্যের শুটিং বৃষ্টির মধ্যে হবে। তাই শুটিংয়ের জন্য দুই হাজার লিটার পানির বন্দোবস্ত করা হয়েছে। তবে এখন নৈনিতালে প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হচ্ছে বলে নির্মাতাদের সুবিধা হয়েছে। জানা গেছে, মুম্বাই থেকে আটজনের একটি বিশেষ দল নৈনিতালে গেছে, যাদের কাজ নিয়মিত কোভিড পরীক্ষা করা।

১০ দিন অন্তর তারা সব অভিনয়শিল্পী আর ক্রুদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছে। আর ১৪ দিন অন্তর প্রত্যেকের আরটি–পিসিআর পরীক্ষা করছে। পুরো শুটিং জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হচ্ছে। তাপসীকে শেষ ‘হাসিন দিলরুবা’ ছবিতে পর্দায় দেখা গেছে। এই থ্রিলারধর্মী ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা