বিনোদন

করোনায় সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতশিল্পী ফাহমিদা নবী বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ণ চক্রবর্তীর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর বছর।

ফাহমিদা নবী জানান, বর্ণ চক্রবর্তীকে সপ্তাহখানেক লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার অক্সিজেন স্যাচুরেশন কমছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। অবশেষে তিনি আজ রাত ১০টা ৪১ মিনিটে মারা গেছেন।

বর্ণ চক্রবর্তীর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। গুণী সংগীত পরিচালক ইমন চৌধুরী স্মৃতিচারণ করে ফেসবুকে লেখেন, ‘বর্ণ চক্রবর্তী অসাধারণ মিউজিশিয়ান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে একসাথে পড়তাম আমরা। তার বাইকে চড়ে প্রতিদিন ভার্সিটিতে যেতাম-পুরো শহর জুড়ে দিনরাত চলত ঘোরাঘুরি। কত সুন্দর সময় কাটিয়েছিলাম একসাথে, তার মতো অসাধারণ ভালো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের। ভাবতেই অবাক লাগছে সে নাই... ভালোবাসি বন্ধু তোমাকে অনেক...। ’

ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে উঠা বর্ণের। ২০১২ সাল থেকে এ পর্যন্ত নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা