বিনোদন

ক্ষুব্ধ জয়া!

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নানা কারণে তিনি আলোচনায় থাকেন। এবার করোনায় দোকারপাট থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিযোগের আঙুল তাক করলেন রাজধানীর অন্যতম পশু-পাখির বাজার কাঁটাবনের দিকে।

প্রশ্ন তুলেছেন সেখানকার ব্যবসায়ীদের মানসিকতার প্রতি। বললেন, ‘যারা এসব পোষা-প্রাণীদের এনে বাজার বসিয়েছেন, তাদের মনে কি দয়া-মায়া নেই? মায়া যদি নাও থাকে, আইনের প্রতি ন্যূনতম কোনও শ্রদ্ধা নেই?’

খবরে প্রকাশ ১ জুলাই থেকে যে লকডাউন হলো তাতে ঢাকার কাঁটাবনের পোষা প্রাণীর বাজারে অনেকগুলো পশু-পাখি নির্মম মৃত্যুর শিকার হলো। কারণ পুরো লকডাউনে দোকানীরা তাদের দোকানপাট রুদ্ধ করে রেখেছিলেন। আলো–বাতাসহীন দমবন্ধ অন্ধকারে ৪০০ পাখি আর ডজনের পর ডজন কুকুর, বেড়াল, খরগোশ, গিনিপিগ তড়পাতে তড়পাতে মারা গেছে।

মূলত এমন খবরেই খেপেছেন জয়া আহসান। যিনি নিজেও চলমান মহামারির দেড় বছরে বহুবার রাস্তায় নেমেছেন কুকুর-বেড়ালদের খাবার সংস্থানের জন্য। এছাড়া বরাবরই প্রাণী হত্যা ও অবহেলা ইস্যুতে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বোর সেই প্রতিবাদের আগুন জ্বালালেন কাঁটাবনে।

তিনি বললেন, ‘করোনা মহামারির দুঃসহ এই সময় আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যেই কোনও না কোনও অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। প্রায় সবার মধ্যে তাজা ক্ষত আছে। মানুষের কষ্টের কোনও সীমা নেই। তারসঙ্গে এই প্রাণী হত্যার খবরগুলো নতুন রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়ালো।’

জয়া মনে করেন কাঁটাবনে সম্প্রতি যে পশু-পাখি মারা গেছে তা নিতান্তই মালিকদের অবহেলা ছাড়া আর কিছু নয়। তার ভাষায়, ‘‘পোষা প্রাণীর কারবারে নেমেছেন, কিন্তু ‘প্রাণীকল্যাণ আইন ২০১৯’–এ প্রাণীদের প্রতি যেসব সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে, তা মেনে চলার বাধ্যবাধকতা তাদের নেই?’’

জয়া ভক্তরা জানেন নিশ্চয়ই, তিনি নিজেও সবচেয়ে আদরে লালন-পালন করেন তার পোষা কুকুর ক্লিউপেট্রাকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা