বিনোদন

মারা গেছেন বিজ মার্কি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হিপহপ গায়ক বিজ মার্কি আর নেই। শুক্রবার (১৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মৃত্যুবরণ করেন তিনি। বিজ মার্কির মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিজ মার্কি শান্তিতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। গত প্রায় এক বছর ধরে ডায়বেটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই গায়ক।

মুখপাত্র আরও বলেন, ‘বিজ সংগীতের একটা ধারা প্রতিষ্ঠা করেছেন, যা চিরকাল চলমান থাকবে। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি যেই ভক্তদের জন্য গান করেছেন, তাদের মাঝে বেঁচে থাকবেন তিনি। স্ত্রী, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার চমৎকার ব্যক্তিত্ব মনে রাখবে সবসময়।’

বিজ মার্কিকে বলা হয় বিট বক্সিংয়ের পথিকৃৎ। বিশ্বজুড়ে সংগীতের এই অনুষঙ্গ জনপ্রিয় করে তোলার পেছনে তার ভূমিকাই সবচেয়ে বেশি। এছাড়া তাকে ‘ক্লাউন প্রিন্স অব হিপহপ’ হিসেবেও আখ্যায়িত করা হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা