বিনোদন

অন্তর্বাস পরে পুলিশের সঙ্গে মালাইকা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সিনেমার পর্দা থেকে শুরু করে সব জায়গাতেই খোলামেলা রূপে দেখা দেন তিন। এজন্য তাকে অবশ্য নেটিজেনদের ট্রলিংয়ের মুখোমুখি হতে হয়। কিন্তু তাতে গা মাখেন না এই সুন্দরী।

সম্প্রতি জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মালাইকা। বাড়ির সামনেই এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে থামান এবং ছবি তোলার অনুরোধ করেন। মালাইকাও সানন্দে রাজি হয়ে যান।

গাড়িতে ওঠার আগে মালাইকা ওই পুলিশ সদস্যের সঙ্গে ক্যামেরাবন্দী হন। এ সময় তার পরনে ছিলো একটি স্পোর্টস অন্তর্বাস আর শর্ট প্যান্ট। এমন রূপে তাকে হরহামেশাই দেখা যায়। তবে বাড়ির বাইরেও কেবল অন্তর্বাস পরে আসার কারণে নেটিজেনরা তার কড়া সমালোচনা করেছেন।

মালাইকা ও পুলিশ সদস্যের ছবি তোলার ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় ট্রলিং। কেউ লিখেছেন, ‘নির্লজ্জ মহিলা!’ কেউ মন্তব্য করেছেন ‘বুড়ি আন্টি, চামড়ার শো-অফ’। আবার কেউ লিখেছেন, ‘তুমি আগে পোশাক পরা শেখো’।

মালাইকার বয়স এখন ৪৭ বছর। তবে জিম এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ ফিট রেখেছেন তিনি। এজন্য অনেকে তার প্রশংসাও করেন। তাই কমেন্ট বক্সের এসব নেতিবাচক মন্তব্য নিয়ে তার ব্যথা নেই।

প্রসঙ্গত, মালাইকা আরোরা বিয়ে করেছিলেন আরবাজ খানকে। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সংসার করে তারা বিবাহবিচ্ছেদ করেন। বর্তমানে তিনি তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে লিভ-ইন করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা