বিনোদন
ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক

ভারতে প্রথম আস্থা খন্না

বিনোদন ডেস্ক : পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের চাহিদা বেশি। এতে অভিনয় করতে হলে ক্যামেরার সামনে অভিনেত্রী-অভিনেতাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তা না হলে সে দৃশ্যের মধ্যে প্রাণ থাকে না। কিন্তু এ সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ে অনেক সময়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অভিনয় শিল্পীদের। যৌন হেনস্থার শিকারও হোন অনেকে। ভারতের প্রথম এবং একমাত্র ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক আস্থা খন্না।

মুম্বাইয়ে জন্ম আস্থার। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় ভারতের মিটু আন্দোলনের ব্যাপক প্রভাব তিনি দেখেছিলেন। কিন্তু এত বড় আকারের একটা আন্দোলনও যে সময়ের সঙ্গে মানুষের গা সওয়া হয়ে যেতে পারে সেটাই তাকে ভাবিয়ে তুলেছিল। হয়েছেও তাই। এত বড় আন্দোলনে অনেক নামজাদা মানুষের নাম উঠে এসেছে। নেট মাধ্যমে তাদের ধিক্কার জানানো হয়েছে। কিন্তু শেষমেশ এই সমস্যার সমাধানের উপায় নিয়ে কেউ ভাবেননি। তাই সময়ের সঙ্গে সবই ধামাচাপা পড়ে গেছে।

২০২০-এ শকুন বাত্রার একটি ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন আস্থা খন্না। একটি ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার জন্য পরিচালকের প্রয়োজন ছিল। কিন্তু সারা ভারতে এমন কাউকে পাননি তিনি।

একজন ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের কাজ কী? ঘনিষ্ঠ দৃশ্য সম্বন্ধে আগে থেকে সমস্ত অভিনেতাদের জানিয়ে রাখা। অভিনেত্রী এবং অভিনেতা দুজনেরই ওই দৃশ্যের জন্য সম্মতি রয়েছে কি না তা দেখা, ‘কাট’ বলার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে বাস্তব জীবনে ফিরে আসার পরামর্শ দেয়া এবং সর্বোপরি অভিনেত্রী যেন কোনো রকম হেনস্থার শিকার না হোন সে দিকে বিশেষ নজর দেয়া।

ইন্টিমেসি প্রফেশনালস অ্যাসোসিয়েশন থেকে ২০ সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে নিজেই একজন ঘনিষ্ঠ দৃশ্যের পরিচালক হয়ে ওঠেন।

এরপর ২০১৯-এর স্টুডেন্ট অব দ্য ইয়ার, ২০১৮-এ অন্ধাধুন এবং ২০১৫- এ বদলাপুর-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করা আস্থা এবার নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের একাধিক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসেবে কাজ করবেন।

তবে আমেরিকার উদাহরণ টেনে ভারতের মানসিকতায় এখনো অনেক বদল চাই বলে মনে করেন আস্থা। তা না হলে ২০১৮-র মিটু আন্দোলনের পরও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক পেতে দুবছর অপেক্ষা করতে হতো না ভারতকে।

২০১৯ সালের জানুয়ারিতে নেটফ্লিক্সে ‘সেক্স এডুকেশন’ নামে একটি সিরিজের জন্যও ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে এটা ও’ব্রায়েনই ঘনিষ্ঠ দৃশ্য পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আস্থা খন্না।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা