বিনোদন

ওজন কমিয়েছেন মিম

বিনোদন : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফিটনেসের পিছনে বেশ ভালোই পরিশ্রম করছেন। যার ফলস্বরূপ চার মাসে কমেছে সাত কেজি ওজন।

অভিনেত্রী বলেন, 'আমি তো সব সময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা এখন অবসর বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে সাত কেজি ওজন কমিয়েছি। আরও কিছু ওজন কমানোর ইচ্ছা আছে। শারীরিকভাবে ফিট থাকলে মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘ্নিত হয়।'

করোনা মহামারির কারনে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন এই তারকা। মাঝে ক্যামেরার সামনে এসেছেন 'দামাল' ছবির শুটিং নিয়ে। কিছু দিন আগে অন্তর্জাল' নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। দীপংকর দীপন পরিচালিত ছবিটি হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার। ছবিতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দেখা যাবে মিমকে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা