বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাপারে স্বামী কিছুই জানে না : তাপসী

বিনোদন : সম্প্রতি প্রকাশিত 'হাসিন ডিলরুবা' ছবির ট্রেলারে তাপসী পান্নুর অভিনয় দর্শক ও ফিল্ম সমালোচকের নজর কেড়েছে। ছবিতে তার উপস্থিতি বেশ প্রশংসার পাশাপাশি কিছুটা সমালোচিত হচ্ছে দুই সহঅভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে।

কেমন ছিল বিক্রান্ত মাসি এবং হর্ষবর্ধন রেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটিংয়ের অভিজ্ঞতা?

এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে তাপসী পান্নু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন ‘আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করার আগে ওরা দু’জনই খুব ভয়ে ছিল। আশা করি ওদের আমি সহজ করতে পেরেছি। ওরা বোধহয় মনে মনে ভাবছিল, কে জানে তাপসী আমাদের সঙ্গে কী করবে! আমিও খানিক ঘাবড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমার সম্পর্কে ওদের কী ধারণা।’

আচ্ছা এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে স্বামীকে জানান কিনা প্রশ্ন করা হলে নায়িকার সোজা সাপটা উত্তর দেন- কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখাই পছন্দ করেন তিনি। ‘আমার পার্টনারকে কখনোই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি। ঠিক যেমন আমি আশা করি না, কর্মক্ষেত্রের সিদ্ধান্ত ও আমার সঙ্গে পরামর্শ করে নেবে, তেমনই আমার থেকেও একই জিনিস আশা করা উচিত ওর।

সান নিউজ/ আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা