বিনোদন

কলকাতায় জনপ্রিয়তা পেয়েছে ‘মহানগর’

বিনোদন ডেস্ক : ওটিটি প্লাটফর্ম হইচই- এ মুক্তি পেয়েছে বাংলাদেশি ওয়েব সিরিজ ‘মহানগর’। মুক্তির অল্প সময়ের মধ্যেই ‘মহানগর’ আলোচনায় এসেছে। দুই বাংলাতেই প্রশংসিত হচ্ছে। বিশেষ করে কলকাতার দর্শক মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।

আশফাক নিপুণের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে ওসি হারুনের ভূমিকায় অভিনয় করেছেন দেশের নন্দিত এ অভিনেতা।

তার অভিনয় দুই বাংলার দর্শককে মুগ্ধ করে চলেছে দেড় যুগেরও বেশি সময় ধরে। সিরিজটিতে আরও আছেন, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, মোস্তাফিজুর নুর ইমরান, নাসিরউদ্দিন খান প্রমুখ।

ওপার বাংলার ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনেও ‘মহানগর’ সিরিজটির প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই প্রথমবার তাদের সংবাদে দেখা গেল বাংলাদেশি শিল্পীদের সঠিক বানানের নাম।

রিপোর্টে আনন্দবাজার বলছে, ‘বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিকায় তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’। এখানে যে দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে, তা অনেক দেশের মহানগরেই অহরহ ঘটে।

শহরের অভিজাত বৃত্তের এক রাতের পার্টি থেকে ঘটনা শুরু হয়। শিল্পপতি-রাজনীতিবিদ আলমগির চৌধুরীর দাপুটে ছেলে আফনান চৌধুরী ক্ষমতার দর্পে তাস খেলাতেও হারতে চায় না। এটুকুতেই তার মুড খারাপ হয়ে যায়।

দেখা যায়, নিজের বান্ধবীকে তুচ্ছ করে সে পার্টি থেকে বেরিয়ে আসে। এরপর বেসামাল আফনানের গাড়িতে চাপা পড়ে একজন সাধারণ মানুষ। পুলিশ তাকে থানায় ধরে নিয়ে এলে চারদিকে হইচই পড়ে যায়।

আলমগির চৌধুরী যে-কোনও মূল্যে ছেলেকে ছাড়ানোর জন্য প্রতিনিধি পাঠায় থানায়। ওসি বড় অঙ্কের টাকা ঘুষ নেন। আফনানকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু থানার এসি শাহানা সৎ। সে আফনান চৌধুরীকে প্রভাবশালী ব্যক্তির পুত্র হিসেবে কোনো ছাড় দিতে রাজি নয়।

সাব-ইন্সপেক্টর মলয়ও ছুটে বেড়ায় সত্যের সন্ধানে। সারারাত এই সব নিয়ে থানায় জমজমাট নাটক। ঘুষের টাকার জোরে আফনানকে কি থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তার প্রভাবশালী বাবা? এখানেই চমক।

পরিচালক আট পর্বের এই ওয়েব সিরিজের পর্বগুলির নাম দিয়েছেন 'ঈশানের মেঘ', 'চিচিং ফাঁক', 'শাপে বর', 'গলার কাঁটা', 'অমাবস্যার চাঁদ', 'অন্ধের যষ্ঠি', 'গোড়ায় গলদ' এবং 'কিস্তিমাত'। পরিচালক একটি থ্রিলার নির্মাণ করতে চেয়েছেন বলেই সম্ভবত এই সব সাংকেতিক উপ-শিরোনাম।

অন্যায়কারী সাজা পাক, এটাই সব মানুষেরই চাওয়া। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’। এখানে কী হবে? মানুষের এই স্বাভাবিক উৎকণ্ঠাকে মোটামুটি জাগিয়ে রাখতে পেরেই 'মহানগর' ওয়েব সিরিজটি দর্শক মহলে সাড়া ফেলেছে।

ক্যামেরার চোখে টানা একটি রাতের কথা তুলে ধরা সহজ নয়। নিঃসন্দেহে উন্নত প্রোডাকশন। আর অভিনয় এই সিরিজের বিশেষ সম্পদ। মোশারফ করিম সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ওসি হারুন তাঁর অভিনয়ে এখানে জীবন্ত এবং গোটা সিরিজের প্রধান আকর্ষণ।

মাঝে মাঝেই তাঁর ‘দুইডা কথা মনে রাখবা’-জাতীয় সংলাপের আপাত-দার্শনিক লব্জ নিশ্চিত সবার মুখে মুখে ঘুরবে। সাব-ইন্সপেক্টর মলয়ের চরিত্রে মোস্তাফিজুর নুর ইমরান নিজস্বতায় ভরপুর, এই কারণেই মোশারফ করিমের পাশে তিনি হারিয়ে যাননি। ক্ষমতাদর্পী আফনানের ভূমিকায় শ্যামল মাওলা মানানসই।

দাপুটে এসি শাহানার ভূমিকায় জাকিয়া বারী মম চমৎকার। তবে স্বল্প উপস্থিতিতেই নিখুঁত ও ধারালো অভিনয়ে দর্শকদের মন মাতিয়েছেন নাসিরউদ্দিন খান। মাঝে মাঝেই কয়েদ খাটা লোকটির ভূমিকায় নাসিরের হাসি ভোলা যায় না।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা