বিনোদন

১৭৫ কোটি দিয়ে বাড়ি কিনলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক : জ্যাকলিন ফার্নান্ডেজ। নতুন প্রেমে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সমুদ্রের একদম সামনে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। নিজের প্রেমিকের সঙ্গে থাকতে এ বাড়িটি কিনতে ব্যয় করেছেন ১৭৫ কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজের ক্লান্তি তো রয়েছেই সেই সঙ্গে নতুন ভালবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে পারছেন না তিনি। তাই প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলিউডের এ সুন্দরী। ।

অনেক সন্ধানের পর নিজেদের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের একদম সামনে একটি বিলাসবহুল বাসস্থান। জ্যাকলিনের এই নতুন বাড়ির দাম প্রায় ১৭৫ কোটি টাকা। নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন তিনি। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর শোনা যায়নি তাকে নিয়ে নতুন কোনো সম্পর্কের গুঞ্জন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জ্যাকলিনের নতুন প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। বলিউডে ব্যবসায়ী এবং নায়িকার প্রেম নতুন নয়। শিল্পা শেঠি কুন্দ্রা, জুহি চাওলার মতো নায়িকারাও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই পেশার মানুষদের মধ্যে থেকেই।

সিনিয়রদের মতো নিজের প্রেমকে পরিণতি দেয়ার কথা ভাবছেন জ্যাকলিনও। এমনকি নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাকলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক। এই দূরত্ব এবার মুছতে চলেছে। খুব শিগগিরই নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন প্রেমিক যুগল।

অন্দরমহলকে সাজিয়ে তোলার জন্য ইতোমধ্যেই ফ্রান্সের এক নামী ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। জ্যাকলিনের প্রেম নিয়ে বলিউডে অবিরত কানাঘুষো। তবে তিনি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা