বিনোদন

করোনা পরবর্তী জটিলতায় তপুর মৃত্যু

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাস পরবর্তী জটিলতায় ফুসফুস ক্ষতিগ্রস্ত ভারতের উড়িষ্যার জনপ্রিয় গায়িকা তপু মিশ্রা। শনিবার (১৯ জুন) রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেশ কিছুদিন ধরে উড়িষ্যার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তপু। জনপ্রিয় এই গায়িকার মৃত্যুতে ওলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে ছিলেন তপু মিশ্রা। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৪৫-এ নেমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে একমো সাপোর্টের জন্য কলকাতায় নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়িকা।

তপু মিশ্রা ৫০০টিরও বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শুধু ওড়িয়া নয়, বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও গেয়েছেন অসংখ্য গান। চারটি স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা