বিনোদন

সিনেমাপাড়ায় মাহির বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক : ফের আলোচনা-সমালোচনায় পড়লেন ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা মাহিয়া মাহি। গুঞ্জন চলছে গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। এ নিয়ে সিনেমাপাড়ায়ও চলছে ব্যাপক আলোচনা।

এ বিষয়ে মাহি জানান, তিনি তার বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। সেখানে সব বান্ধবী একসঙ্গে হাতে মেহেদী দিয়েছেন। রাকিব তার ভালো বন্ধু।

মাহি আরও জানান,‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে সে (রাকিব সরকার) আমার অনেক অনেক ভালো বন্ধু।’

রোববার (২০ জুন) দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। ছবিতে সাবেক স্বামী অপুর সঙ্গে দেখা যায় মাহিকে। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’

কিছুদিন আগেই প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা