বিনোদন

স্ত্রী পিঙ্কিকে ‘চিনি না’ বললেন কাঞ্চন

বিনোদন ডেস্ক : কাঞ্চন মল্লিক। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা। সাধারণত তাকে কমেডিকেন্দ্রীক চরিত্রে দেখতেই অভ্যস্ত দর্শকরা। সম্প্রতি বিধানসভায় তিনি বিধায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন। সাংসারিক জীবনটা খুব একটা ভালো যাচ্ছে না এ অভিনেতার। হঠাৎ করেই স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে পরকীয়ার মতো বিস্ফোরক মন্তব্য করেছেন। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন কাঞ্চন মল্লিক। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে সাংবাদমাধ্যমে চোখ রাখতে পারছি না। নোংরামি, কাদা ছোড়াছুড়ির জঘন্যতম পর্যায় চলছে। আমি চুপচাপ দেখে গেছি। জলঘোলা করতে চাইনি। কিন্তু আমি না চাইলে কী হবে! পিঙ্কি চেয়েছে। আর চেয়েছে বলেই আমার বিরুদ্ধে শ্রীময়ী চট্টরাজকে জড়িয়ে সংবাদমাধ্যমে যা ইচ্ছে বলে যাচ্ছে।

তিনি অনেকটা হতাশা প্রকাশ করেই বলেন, এই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি না। যাকে আমি নয় বছর আগে বিয়ে করেছিলাম। যে মানুষটা আমার আর বছরের একমাত্র ছেলের মা! কেনো এ রকম করছে পিঙ্কি? জানি না। তবে ওর ব্যবহার দেখে একটা প্রশ্ন বার বার উঠে আসছে, এতোদিন পরে কেন মুখ খুলল পিঙ্কি? কেন আরও আগে নয়? কেন বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে হঠাৎ ওর এতো ক্ষোভ?

বিয়ে পরবর্তী সময়ের কথা টেনে কাঞ্চন বলেন, আপনারা কেউ জানেন, বিয়ের পরে মাত্র ২০ দিন সংসার করে পিঙ্কি বাবার বাড়িতে চলে গেছিল। কেনো গেছিল? আমার মায়ের সঙ্গে নাকি থাকা যায় না! আমি মেনে নিয়েছি। আমার মা এরপর গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। একটা সময় চির বিদায় নিয়েছেন। গত বছর আমার বাবাও চলে গেছেন। পিঙ্কিকে কিন্তু পাশে পাইনি। তাই নিয়েও আমার কোনো অভিযোগ নেই। আমি কোনোদিন কোথাও মুখও খুলিনি এই নিয়ে। তাই আজ এক তরফা পিঙ্কির কথা শুনে অনেকেই আমায় নিয়ে বিস্ময় প্রকাশ করছেন।

তিনি বলেন, শ্রীময়ী চট্টরাজকে আমি অভিনয়সূত্রে চিনি। আমার সঙ্গে থিয়েটার কর্মশালায় যোগ দিয়ে অভিনয় শিখেছে, এই পর্যন্ত। বলার মতো কোনো সম্পর্কই ওর সঙ্গে আমার ছিল না। ফলে বিয়ের পরেও ওর নাম আমার মুখে পিঙ্কি শোনেনি। তাই বলে পিঙ্কি ওকে চেনে না তা কিন্তু নয়। আমার সঙ্গে শ্রীময়ী পিঙ্কির চেতলার বাড়িতে গেছে। কথা হয়েছে ওদের মধ্যে অনেক বার। তারপরেও পিঙ্কি যে কথা বলছে, যে ধরনের আচরণ করছে শ্রীময়ীর সঙ্গে অবাক হচ্ছি আমিও। কল শো-এ মায়াপুরে আমরা গিয়েছিলাম। ওই বিষয়টি নিয়ে এখন তোলপাড় হচ্ছে।

২৫ বছর এতো অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের পর হঠাৎ আনকোরা একজন অভিনেত্রীকে নিয়ে কেন কাঞ্চন মল্লিকের নামে কেন এ রটনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস করুন, আমিও জানি না। তবে আমায় যখন আইনি পথ দেখানো হয়েছে এবার আমিও সেই পথেই হাঁটবো। আমিও আইনজীবীর পরামর্শ নিয়েই আগামী দিনে মুখ খুলবো। পদক্ষেপও করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা