বিনোদন

ভয়ডরহীন এক প্রতিবাদী নারী মিথিলা!

বিনোদন প্রতিবেদক : চোখে মুখে চ্যালেঞ্জিং ছাপ। রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন মুড। দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে প্রতিশোধ নিতে যোদ্ধা রূপে হয়তো কোনো অমানুষকে ঘায়েল করছেন ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জন্মদিনে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’-এর আরেকটি লুক সামনে এনেছেন পরিচালক অনন্য মামুন।

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’র ‍দৃশ্যধারণ প্রায় শেষের দিকে। এ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে। বড় পর্দায় এবারই প্রথম একজোট হয়েছেন নিরব ও মিথিলা।

প্রথম ছবিতে নুসরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।

মঙ্গলবার শেয়ার করা পোস্টারে পরিচালক অনন্য মামুন যেনো সেই ভয়ডরহীন প্রতিবাদী নারীকে পরিচয় করে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অমানুষ’-এ একজন যোদ্ধা।’

পরিচালক অনন্য মামুন জানান, ‘অমানুষ’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। বলা যায় প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। স্বাস্থবিধি মেনে আমরা কাজ করছি। আশা করি দর্শকরা নতুন কিছু দেখেতে পারবে।

ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময় ও ফারহান খান রিও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা