বিনোদন

১৬০তম রবীন্দ্র জয়ন্তীতে ‘প্রথম প্রেম’

হাসনাত শাহীন : বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আগামী শনিবার (৮-মে) পঁচিশে বৈশাখ তার ১৬০তম জন্মজয়ন্তী। সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণকারী মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার এই কবির এ জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী কামাল আহমেদের নতুন গানের অ্যালবাম ‘প্রথম প্রেম’।

কবিগুরুর প্রেম পর্যায়ের ১০টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ করছে ‘মিউজিক অব বেঙ্গল’ নামের সঙ্গীত প্রতিষ্ঠান। অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান সঙ্গীত পরিচালক ও শিল্পী- ইবনে রাজন।

অ্যালবামের গানগুলো হলো- ‘সকরুণ বেণু বাজায়ে কে’, ‘ভালোবেসে যদি সুখ নাহি’, ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে’, ‘অনেক পাওয়ার মাঝে মাঝে’, ‘অনেক কথা যাও যে বলে’, ‘আজি সাঁঝের যমুননায় গো’, বঁধু মিছে রাগ কোরো না’, ‘ওই জানালার কাছে বসে আছে’, ‘আমার নিশীথরাতের বাদলধারা’ এবং ‘আমার পরান যাহা চাই’।

অ্যালবামটি নিয়ে শিল্পী কামাল আহমেদ বলেন, পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এমন দিনে কবির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে এবার কণ্ঠে তুলে নিয়েছি তার প্রেম পর্যায়ের ১০টি গান। আমার অত্যন্ত ভালোলাগার এই গানগুলো নিয়ে ইবনে রাজনের দারুণ পরিচ্ছন্ন সঙ্গীত আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আশা করি যারা অ্যালবামের গানগুলো শুনবেন তাদেরও ভালো লাগবে-নতুন স্বাদ পাবেন।

শিল্পী কামাল আহমেদ আরও বলেন, আমার আগের অ্যালবামের সবগুলো লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে।আর সঙ্গীত আয়োজনের কাজ করেছি ভারত থেকে। কিন্তু এবারের ‘মিউজিক অব বেঙ্গল’ ব্যানারে প্রকাশিতব্য আমার এ ১৯তম অ্যালবামটির সঙ্গীত আয়োজন থেকে শুরু করে সমস্ত কাজই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে করেছি।

সান নিউজ/এইচ এস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা