বিনোদন

সাধারণের পাশে জ্যাকুলিনের মমতার হাত

বিনোদন ডেস্ক: কেবল সিনেমার মধ্যে নিজেেকে আবদ্ধ করে রাখেনি বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।। সাধারণ মানুষের সাথে নিজেকে মিশিয়ে দিয়েছে মমতার হাত বাড়িয়ে। নানা সময় নানাভাবে তিনি অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ান। এমনকি প্রাণ-প্রকৃতি সুরক্ষায়ও এগিয়ে আসেন। এই মহামারী করোনাকালেও সেসব অব্যাহত রেখেছেন এই তারকা। শ্রীলঙ্কান এই রূপসী এবার অসহায় মানুষদের জন্য গড়ে তুলেছেন একটি সংস্থা ‘ওয়াইওএলও’।

শুধু ‘ওয়াইওএলও’ নয়। এটি ছাড়াও জ্যাকুলিন বেশ কিছু উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত। জ্যাকুলিন চান সাধারণ মানুষ যেন সামাজিক সেবাগুলো থেকে বঞ্চিত না হন। অসহায়-দরিদ্রের অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা করবেন তিনি। আর সে জন্য ‘রুটি ব্যাংক’ নামের এক এনজিওর মাধ্যমে এক লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া উদ্যোগ নিয়েছেন জ্যাকুলিন। এছাড়াও ‘ফিলাইন ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত হয়ে জ্যাকু কাজ করছেন মালিকহীন জীবজন্তুর জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জ্যাকুলিন জানিয়েছেন, ‘আমাদের একটাই জীবন। এই জীবনের সাহায্যে অন্যদের এক সুন্দর জীবন দিতে পারি। ওয়াইওএলও সংস্থাটির যাত্রা শুরুর ঘোষণা দিয়ে আমি অত্যন্ত গর্বিত। এই কঠিন পরিস্থিতিতে বেশ কিছু এনজিওর সঙ্গে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আমার সঙ্গে যোগ দিতে পারেন। আর আশপাশের জীবনে পরিবর্তন আনতে পারেন।’

এসব কাজে জ্যাকুলিন সব সময় অন্যদের থেকে এক কদম এগিয়ে থাকেন। আগেও এমন হয়েছে। বন্যার পর অসহায় মানুষের মাথায় এক চিলতে ছাদ করে দিতে এগিয়ে এসেছিলেন তিনি। শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায়, সে জন্য নানা কর্মকাণ্ড করেছেন জ্যাকুলিন। অসহায় জীবজন্তুর প্রতি কোথাও অত্যাচার হলে তিনি সরব হয়ে উঠেছেন। একসঙ্গে এ রকম পাঁচটি প্রকল্প নিয়ে দারুণ ব্যস্ত জ্যাকুলিন।

জ্যাকুলিনকে শিগগিরই দেখা যাবে সালমান খানের সঙ্গে ‘কিক টু’ ছবিতে। অক্ষয় কুমার আর কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে ‘বচ্চন পান্ডে’ ছবিতে। আবার অক্ষয় কুমারের সঙ্গে তাকে ‘রামসেতু’ ছবিতে দেখা যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা