বিনোদন

রুমানার ঈদের গান ‘একটা মন’

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদ উপলক্ষে প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী রুমানা ইসলামের নতুন গান ‘একটা মন’। জামাল হোসেনের লেখা এ গানটি ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘একটা মন’ গানের সুর সঙ্গীত করেছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক মুহিন খান।

গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘জামাল ভাইয়ের লেখা এবারই প্রথম গান গেয়েছি। মুহিনের সুরে এটা আমার প্রথম গাওয়া গান। গানটির জীবনধর্মী কথা আমার ভালো লেগেছে। গানটি এরইমধ্যে প্রকাশ পেয়েছে। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতা দর্শকের।’

জামাল হোসেন বলেন, ‘ আমার বিশ্বাস- গানটির কথা, সুর এবং শিল্পীর গায়কী শ্রোতাদের মুগ্ধ করবে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

মুহিন খান বলেন, ‘আমার সৌভাগ্য যে রুমানা আপা আমার সুরে গান গেয়েছেন। ধন্যবাদ শ্রদ্ধেয় জামাল ভাইকে, ধন্যবাদ রুমানা আপাকেও।’

রুমানা ইসলামের গানে হাতেখড়ি হয় ওস্তাদ পিসি গোমেজের কাছে। বিগত প্রায় দুই দশক ধরে তিনি অনীল কুমার সাহার কাছেও নিয়মিত তালিম নিয়েছেন। চিত্রনায়ত জাফর ইকবাল ও কবরী অভিনীত ‘আপন পর’ সিনেমায় প্রথম অভিনয়ও করেছেন রুমানা। ‘দিন যায় কথা থাকে’ সিনেমায় তিনি প্রথম ‘মায়ের মতো আপন কেহ নাই’ ও ‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলামনা’ গানে কণ্ঠ দেন।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা